• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমসহ ৭ জন গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা ডিবি ও ভৈরব থানা পুলিশ। ভৈরব উপজেলা বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম সাতজনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের করা মিথ্যা মামলায় আজ ৪ নভেম্বর শনিবার ভোরে ভৈরব শহরের কমলপুর এলাকার একটি বাসা থেকে শরীফুল আলমসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুইজনকে অন্যত্র থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন, ভৈরব উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল হক ও পৌর বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী নূরুজ্জামান, বাড়ির মালিক প্রবাসী মাজহারুল ইসলাম ও শরীফুল আলমের ব্যক্তিগত গাড়িচালক রতন মিয়া।
এছাড়া অন্যান্যরা হলেন, শিমুলকান্দি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাউসার মিয়া ও রেলওয়ে শ্রমিকদল সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল।
এদিকে ভৈরব থানা পুলিশ যুবদল নেতা কাউসার ও রুবেল এর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও ডিবি পুলিশের হাতে আটক জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমসহ ৫ জনের বিষয়টি অস্বিকার করেন। আবার এই আটকের বিষয়টি অস্বিকার করেছেন কিশোরগঞ্জ জেলা ডিবি অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার। জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমকে গ্রেপ্তারের ঘটনায় আগামীকাল ৫ নভেম্বর রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষনা করেছেন পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ভিপি মজিবুর রহমান, উপজেলা যুবদল সভাপতি দেলোয়ার হোসেন সুজন ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আল মামুন।
উল্লেখ্য, বিএনপি’র দেয়া তিন দিনের সর্বাত্মক অবরোধে ছয়সূতী বাসস্ট্যান্ডে হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর হামলা ও কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে কুলিয়ারচর থানার এসআই তারেক পারভেজ বাদী হয়ে মো. শরীফুল আলমকে প্রধান আসামি করে ৪৩ জনের নাম উল্লেখ করে আরো ১ হাজার ৯৮৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
অপর দিকে ভৈরবে ককটেল বোমা বিস্ফোরন ও বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচীতে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির অপরাধে গত ১ নভেম্বর বুধবার ৯৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩শ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন ভৈরব থানার এসআই মো. শহিদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *