• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা

কুলিয়ারচরে বিএনপি’র হামলায় আহত ওসি’কে হাসপাতালে দেখতে যান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সরদার

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা’কে দেখতে হাসপাতালে যান ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ইন্টেলিজেন্স) মারুফ হোসেন সরদার, বিপিএম (সেবা), পিপিএম।
আজ ৪ নভেম্বর শনিবার দুপুর ৩টার দিকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা’কে দেখে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ইমরান রহমান, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিকসহ সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচীর প্রথম দিন গত ৩১ অক্টোবর সকাল ৮টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে পুলিশের সঙ্গে বিএনপি’র নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবৃদ্ধ হয়ে বিল্লাল হোসেন ও রেফায়েত উল্লাহ তনয় নামে ২ বিএনপি নেতা নিহত হয়। হামলায় কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফাসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়। বিএনপি’র অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আহত কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এখনও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত বিল্লাল হোসেন স্থানীয় ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও মাধবদী গ্রামের কাজল মিয়ার ছেলে। ইউনিয়ন যুবদল নেতা রেফায়েত উল্লাহ তনয় বড় ছয়সূতী চক বাজার এলাকার কাউসারের ছেলে।
এই ঘটনাকে কেন্দ্র করে গত ১ নভেম্বর মঙ্গলবার মধ্যরাতে কুলিয়ারচর থানার এস আই (নি.) তারেক পারভেজ বাদী হয়ে দুইটি এবং এস আই (নি.) নূরে আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় সরকারি কর্তব্য পালনে বাধা এবং হত্যার উদ্দেশ্য দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে সাধারণ ও গুরুতর জখম করা, যানবাহন ভাংচুর করে ক্ষতি সাধন, বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির অভিযোগ করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয় বিএনপি’র কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের নেতৃত্বে কুলিয়ারচরের নেতাকর্মীরা পুলিশের ওপর আক্রমণ করে, রাস্তায় অবরোধ সৃষ্টি করে জনগণের জানমাল ক্ষতির চেষ্টা করে এবং রাস্তায় আগুন লাগিয়ে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করার অপরাধ করেন। এজন্য তাকে দুইটি মামলায় প্রধান আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *