• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কুলিয়ারচরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

# নিজস্ব প্রতিবেদক :-
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ-এর আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত হয়েছে।
৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে দশটায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র‌্যালি ও পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠান শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম জাতীয় পতাকা ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিজানুল হক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান সমবায় পতাকা উত্তোলন করেন ।
পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালি অনুষ্ঠিত হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. মিজানুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ফজলুর রহমান পটল, আমাদের সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি. এর সভাপতি মোহাম্মদ মুছা মিয়া, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মন্টু বিহারী ঘোষ, কুলিয়ারচর বস্ত্র উৎপাদন মুখী সমবায় সমিতি লি. এর সভাপতি ফারজানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা পরিষদের সিএ ওবায়দুল্লাহ সুজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিকসহ উপজেলার সকল সমবায় সমিতির সভাপতি-সম্পাদক ও সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *