• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিএনপি’র ঢিলেঢালা হরতাল

হরতাল চলাকালে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ রাস্তায় পুলিশ সদস্যদের নির্দেশনা দিচ্ছেন। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বিএনপি’র
ঢিলেঢালা হরতাল

# নিজস্ব প্রতিবেদক :-
মঙ্গলবার অবরোধ কর্মসূচী চলাকালে পুলিশের সাথে সংঘর্ষে কুলিয়ারচরে কৃষক দল নেতা বিল্লাল হোসেন ও যুবদল নেতা রেফায়েত উল্লাহ তনয়ের মৃত্যু হয়। এর প্রতিবাদে ১ নভেম্বর বুধবার কিশোরগঞ্জ জেলায় বিএনপি ৬টা-২টা হরতাল ডেকেছিল। অন্যদিকে তিন দিনের অবরোধ কর্মসূচীরও দ্বিতীয় দিন ছিল বুধবার।
ভোরবেলা থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। রাস্তায় টহলও ছিল। কুলিয়ারচর ও ভৈরবে তিন প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। রাস্তায় হালকা যানবাহন ও কিছু ট্রাক চলচল করতে দেখা গেছে। তবে বাস চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম। অন্যদিকে ট্রেন যথাসময়ে চলাচল করেছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ স্টেশন মাস্টার মিজানুর রহমান। তবে যাত্রী অনেক কম ছিল।
জেলার বিভিন্ন জায়গায় বিএনপি কর্মীরা পিকেটিং করার চেষ্টা করলেও আইন শৃংখলা বাহিনীর কড়া নজরদারির কারণে হরতাল ও অবরোধ সফল হয়নি।

হরতাল চলাকালে জেলা শহরের গাইটাল বাস টার্মিনালে থেমে আছে সব রুটের বাস -পূর্বকণ্ঠ

বুধবার ভোরবেলা থেকেই পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিভিন্ন বিভিন্ন এলাকা ঘুরেছেন। নিয়োজিত পুলিশদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তিন দিনের সড়ক অবরোধের প্রথম দিন মঙ্গলবার কুলিয়ারচরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন ও ছয়সূতী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি রেফায়েত উল্লাহ নিহত হয়েছেন বলে দাবি বিএনপি’র। এর প্রতিবাদেই মঙ্গলবার ৮ ঘন্টার হরতাল ডাকা হয়েছিল। তবে মঙ্গলবারের ঘটনায় কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফাসহ ১৫ পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার ।
জেলা বিএনপি’র সহ-সভাপতি আইনজীবী জাহাঙ্গীর আলম মোল্লা জানিয়েছেন, প্রতিদিনই বিভিন্ন উপজেলায় নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছেন। মঙ্গলবার ও বুধবার ২০ জনের মত নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানিয়েছেন, বুধবারের পরিস্থিতি মঙ্গলবারের চেয়েও পুলিশের নিয়ন্ত্রণে এবং শান্তিপূর্ণ ছিল। বুধবার কেউ আটক হয়নি বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *