• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল দিবস উদযাপিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস যথাযথ শ্রদ্ধার সাথে পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, কুলিয়ারচর থানা পুলিশসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে জয় SET Center এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পৌনে ১১টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আলীম রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
এর আগে গত ১৬ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আবৃত্তি, চিত্রাংকন, প্রেজেন্টেশন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *