• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-
দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টার দিকে কুলিয়ারচর পৌর শহরের জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদ্রাসা চত্বরে কুলিয়ারচর উপজেলা ইমাম-উলামা পরিষদের উদ্যোগে মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ শেষে কুলিয়ারচর উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাশেমী রাসেলের ও জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় মাদ্রাসার সামনে এসে শেষ করে। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ৫ সহস্রাধিক তৌহিদী জনতা ও মুসল্লি অংশ নেন।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানানো হয়।
এর আগে গত ১৬ অক্টোবর সোমবার বাদ আছর উপজেলার রামদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে একাধিক স্বর্ণপদক প্রাপ্ত রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলাল উদ্দিনের নেতৃত্বে আগরপুর বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করে। এসময় সহস্রাধিক তৌহিদী জনতা অংশগ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *