• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ইমাম-মুয়াজ্জিনকে হামলা, দুই হামলাকারী গ্রেপ্তার

ইমাম-মুয়াজ্জিনকে হামলা
দুই হামলাকারী গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এক ইমাম ও মুয়াজ্জিনকে প্রতিবেশিরা কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা হলে দুজনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো শহরতলির চংশোলাকিয়া এলাকার মৃত মনফর আলীর ছেলে নূরুল আমিন (৪৫) ও আজিম উদ্দিনের ছেলে রমজান আলী (২৫)। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত হয়েছেন এলাকার জামে মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম (৪০), মুয়াজ্জিন হাফেজ আরমান (২০) ও তাঁর ভাই সোহাগ (২৫)। সোমবার সকালে ইমাম নিয়োগ নিয়ে বিরোধে তাঁদের ওপর হামলা করা হয়। ইমাম রবিউল ইসলাম করিমগঞ্জের নিয়ামত পুর এলাকার মৃত আবুল হাসেমের ছেলে। আর মুয়াজ্জিন আরমান ও সোহাগ চংশোলাকিয়া এলাকার দস্তর আলীর ছেলে। এলাকাবাসী হামলাকারী দুজনকে ধরে গাছে বেঁধে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় ইমাম রবিউল ইসলামের ভাই জালাল উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ দাউদ। আর আহতদের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *