• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

প্রকল্প পরিচালক পরিদর্শন করলেন আশ্রয়ণ এলাকা

প্রকল্প পরিচালক পরিদর্শন
করলেন আশ্রয়ণ এলাকা

# নিজস্ব প্রতিবেদক :-
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক যুগ্মসচিব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান কিশোরগঞ্জে কয়েকটি আশ্রয়ণ এলাকা পরিদর্শন করেছেন। তিনি ২ সেপ্টেম্বর শুক্রবার সদর উপজেলার যশোদল ও মিঠামইনের রাষ্ট্রপতি আবদুল হামিদ পল্লী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি আশ্রয়ণ প্রকল্পের সুবিধা অসুবিধার খোঁজখবর নেন। তিনি উপকারভোগীদের সঙ্গেও কথা বলেন। উপকারভোগীদের মাঝে উপহার সামগ্রিও বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরীসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আশ্রয়ণ প্রকল্পের বিষয়ে মতনিবিময় করেন এবং প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন রকম দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *