• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

জেলগেট থেকে গ্রেপ্তার হয়ে জামায়াতের চার নেতা ফের কারাগারে

জেলগেট থেকে গ্রেপ্তার
হয়ে জামায়াতের চার
নেতা ফের কারাগারে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ কারাগার থেকে জামিনে বেরিয়ে চার জামায়াত নেতা জেল গেটে পুনরায় গ্রেপ্তার হয়ে আবার কারাগারে গেছেন। এরা হলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, উপজেলা পর্যায়ের নেতা মাওলানা ফাইজুদ্দিন ও মাওলানা নূরুন্নবী। বৃহস্পতিবার দুপুরে জামিনে বের হবার পর জেলগেট থেকে তাদের আবার গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানিয়েছেন, পুরনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে আবার কারাগারে পাঠানো হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির রমজান আলী জানিয়েছেন, বিভিন্ন সময় বেশ কিছু দলীয় নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাওলানা আজিজুল হক, খালেদ হাসান জুম্মন, মাওলানা তাইজুদ্দিন ও মাওলানা নূরুন্নবী জেলা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন। কিন্তু জেল গেট থেকে আবার তাদের গ্রেপ্তার করা হয়। তাইজুদ্দিন আর নূরুন্নবী সদর উপজেলার কর্মী বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *