# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১২টার দিকে পৌরসভার সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রথখলা মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু ও শরীফুল ইসলাম, যুগ্মসম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।