• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

দৈনিক পূর্বকণ্ঠ যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন অপু দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ভৈরব প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন

# মো. রিয়াদ হোসেন :-
কিশোরগঞ্জের মুখপত্র হিসেবে খ্যাত সুনামধন্য দৈনিক পূর্বকণ্ঠ যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন অপু বহুল প্রচারিত সুনামধন্য দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ভৈরব প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ ৩১ আগস্ট নিয়োগের বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন মিলাদ হোসেন অপু। মিলাদ হোসেন অপু ২০১৫ সালে সাপ্তাহিক দিনের গান পত্রিকায় মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি এ মহান পেশায় থেকে ভৈরবের সাধারণ জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন।
মিলাদ হোসেন অপু বলেন, আমি দীর্ঘদিন যাবৎ এ মহান পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সহিত পালন করে আসছি। আমি ভৈরব প্রতিনিধি হিসেবে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় নিয়োগ পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি ও সকলের সহযোগীতা কামনা করছি।
তিনি বর্তমানে স্থানীয় দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকায় যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক দিনের গান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিলাদ হোসেন অপু জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় নিয়োগ পাওয়ায় ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব টিভি জার্নাালিস্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, আবৃত্তি শিল্পী ফারহানা বেগম, শিকড় পরিবারসহ ভৈরবের বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *