• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার কিশোরগঞ্জে সভা

বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয়
সমন্বয়ক মাসুদ রানার
কিশোরগঞ্জে সভা

# নিজস্ব প্রতিবেদক :-
বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা দলের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে কর্মীসভা করেছেন। আজ ২৬ আগস্ট শনিবার দুপুরে হোসেনপুরের গোবিন্দপুর বাজারের দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ভোট ও ভাতের অধিকার আদায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, টাকা পাচারকারী ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে গণআন্দোলনের অংশ হিসেবে আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার লক্ষ্যেই আজ বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা কিশোরগঞ্জ সফর করেন। তিনি সমাবেশ সফল করার লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন। এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য মাসুদ রেজা ও দলের জেলা শাখার সমন্বয়ক মো. আলাল মিয়া। কর্মীসভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *