• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

র‌্যাবের গাড়িতে ট্রাকের ধাক্কায় ৬ জন আহত

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়ার র‌্যাবের গাড়ি -পূর্বকণ্ঠ

র‌্যাবের গাড়িতে ট্রাকের
ধাক্কায় ৬ জন আহত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরে র‌্যাবের গাড়িতে ট্রাকের ধাক্কায় চার র‌্যাব সদস্য ও দুই মাদকের আসামি আহত হয়েছেন। ব্যাপক ক্ষতি হয়েছে র‌্যাবের গাড়িটির। ময়মনসিংহের কলসিন্দুর এলাকা থেকে মাদকের দুই আসামি নিয়ে আসার সময় কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় একটি বড় ট্রাক র‌্যাবের গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে র‌্যাবের গাড়ি একটি ফলের দোকানে ঢুকে পড়ে। এতে চার র‌্যাব সদস্য ও দুই মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। র‌্যাবের গাড়িটিও দুমড়েমুচড়ে যায়।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি এমএম সবুজ রানা জানিয়েছেন, ময়মনসিংহের কলসিন্দুর এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী মোফাজ্জল ও ইমদাদুলকে আটক করা হয়েছিল। তাদের নিয়ে ১৫ আগস্ট মঙ্গলবার র‌্যাবের গাড়ি কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় আসার পর ভোর ৪টার দিকে একটি বড় ট্রাককে সাইড দেয়ার সময় সেটি র‌্যাবের গাড়িতে পেছন দিকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মাদক ব্যবসায়ী মোজাফাজ্জল ও ইমদাদুলসহ গাড়ির চালক রায়হান ও তিন র‌্যাব সদস্য ইমতিয়াজ, আনোয়ার ও বিল্লাল আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে ঢাকায়, একজনকে ময়মনসিংহে ও তিনজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ওই ট্রাকটি তখন পালিয়ে যেতে সক্ষম হয় র‌্যাব কর্মকর্তা এমএম সবুজ রানা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *