# নিজস্ব প্রতিবেদক :-
“সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী-২০২৩ উদযাপন উপলক্ষে দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে আর্থিক সহায়তা, সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ. দা.) দিলরুবা আক্তার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, ছয়সূতী ইউপি চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন, সালুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, কুলিয়ারচর প্রেস ক্লাবের আহবায়ক সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম আজিজ উল্লাহ, কুলিয়ারচর পৌরসভার নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষিকা আমেনা আক্তারসহ সাংবাদিক ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষণার্থী এবং উপকারভোগী।
আলোচনা সভা শেষে দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।