# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির ১১ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে হেলাল উদ্দিন-মুরাদ প্যানেলের সভাপতি পদে হেলাল উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক পদে আলমগীর মুরাদ রেজা বিজয়ী হয়েছেন। অপরটি ছিল শাহজাহান-শফিকুল ইসলাম প্যানেল। ৩১ জুলাই সোমবার শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে ভোটার ছিলেন ৩৫৬ জন। ভোট দিয়েছেন ৩৪৪ জন। সর্বশেষ ২০১২ সালে সমিতির নির্বাচন হয়েছিল বলে জানা গেছে।
সভাপতি হেলাল উদ্দিন মানিক পেয়েছেন ২৩৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী শাহজাহান লস্কর পেয়েছেন ১০৭ ভোট। সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা পেয়েছেন ১৮৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১৫৯ ভোট। মোট ৩১টি পদের মধ্যে দুটি ছাড়া সকল পদে হেলাল উদ্দিন-মুরাদ প্যানেল বিজয়ী হয়েছে।