• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে পাস করেও আত্মহত্যা

কুলিয়ারচরে পাস
করেও আত্মহত্যা

# নিজস্ব প্রতিবেদক :-
কুলিয়ারচরের আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী এসএসসি পাস করেও পয়েন্ট কম পাওয়ায় আত্মহত্যা করেছে। ছাত্রীটি আগরপুর উত্তরপাড়া গ্রামের সবজি বিক্রেতা বাচ্চু মিয়ার মেয়ে বৃষ্টি আক্তার।
বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন জানিয়েছেন, বৃষ্টি মানবিক বিভাগের মেধাবী ছাত্রী ছিল। সবার প্রত্যাশা ছিল, শুক্রবার বৃষ্টির বেশ ভাল ফল জানা যাবে। কিন্তু ৩ পয়েন্ট ৮৪ পেয়ে সে পাস করেছে। বিকাল ৫টার দিকে বাবা-মা বাড়ির বাইরে থাকার সুযোগে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে বৃষ্টি আত্মহত্যা করেছে। স্বজনরা টের পেয়ে তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বৃষ্টির পরিবারে চলছে আহাজারি। প্রতিবেশিদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। ওই শিক্ষক জামাল উদ্দিন বৃষ্টির বাড়িতে গিয়ে তাদের শান্ত¡না দেবার চেষ্টা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *