• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ঠিকানার ভুলে যশোরে গেছে হোসেনপুরের লাশ

ঠিকানার ভুলে যশোরে
গেছে হোসেনপুরের লাশ

# নিজস্ব প্রতিবেদক :-
কফিনে ঠিকানা ভুল লেখার কারণে সৌদীতে মৃত্যুবরণকারী হোসেনপুরের যুবক মোজাম্মেল হকের (৪৫) লাশ চলে গেছে যশোহরের শার্শা উপজেলার বাগুড়ী গ্রামে। সেখান থেকে দাফন হওয়া লাশ উত্তোলন করে নিজ গ্রামে এনে দাফন করা হয়েছে।
মোজাম্মেল হক হোসেনপুরের পুমদী ইউনিয়নের জগদল গ্রামের তৈয়ব আলীর ছেলে। মোজাম্মেলের ভতিজা নাহিদ হাসান জিকো জানিয়েছেন, মোজাম্মেল গত ১৭ জুলাই সৌদী আরবে হৃদরোগে মারা গেছেন। অন্যদিকে যশোহরের শর্শা উপজেলার বাগুড়ী গ্রামের ফারুক হোসেনের ছেলে রুবেল হোসেন (২২) হৃদরোগে সৌদীতে মারা গেছেন ৩ জুলাই। তারা একই কর্মস্থলে কাজ করতেন। কিন্তু মোজাম্মেলের কফিনের ওপর ভুল করে রুবেলের বাবা-মায়ের নাম ও ঠিকানা লিখে কফিনটি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয় ২৬ জুলাই বুধবার। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কফিনটি রুবেলের স্বজনদের কাছে বুঝিয়ে দেন। তাঁরা লাশ নিয়ে বাড়িতে গিয়ে বৃহস্পতিবার কফিন খুলে দেখেন এটি রুবেলের লাশ নয়। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানালে লাশ বিকৃত হয়ে গেছে বলে প্রশাসনের পরামর্শে স্থানীয় সরকারী গোরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে মোজাম্মেলের সহকর্মীরা সৌদী আরব থেকে তার বাড়িতে কফিন বদলের বিষয়টি অবহিত করেন। এরপর মোজাম্মেলের স্বজনরা খোঁজ নিয়ে যশোহরে শার্শায় গিয়ে প্রশাসনকে জানালে কবর থেকে লাশ উত্তোলন করার পর স্বজনরা মোজাম্মেলের লাশ শনাক্ত করেন। প্রশাসন লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করলে সেটি হোসেনপুরের বাড়িতে এনে শুক্রবার সকালে জানাজা শেষে দাফন করা হয়। আর রুবেলের লাশটি এখনও সৌদীর মরচুয়ারিতে (হিমঘরে) আছে বলে মোজাম্মেলের স্বজনরা জানতে পেরেছেন। মোজাম্মেল মারা গেছেন রুবেলের ১৪ দিন পরে। তাহলে রুবেলের পরিচিতির ট্যাগ কি করে মোজাম্মেলের কফিনে বসানো হলো, এটা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
হোসেনপুরের পুমদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুমও কফিনের এই ঠিকানা ভুলের ঘটনা এবং যশোহর থেকে মোজাম্মেলের লাশ এনে নিজ এলাকায় দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *