# মিলাদ হোসেন অপু :-
বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং বিএনপি-জামায়াত তথা দেশ বিরোধী অশুভ চক্রের অপরাজনীতি, হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভৈরবে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই শুক্রবার শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ্ব নাজমুল হাসান পাপন পৌর পার্কে বিকাল ৪টায় ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে এ শান্তি সমাবেশ পালন করা হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অহিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তালাওয়াত হোসেন বাবলা, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ, আবু বকর সিদ্দিক, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম অলি, যুগ্ম-আহবায়ক অরুন আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক আল আমিন সৈকত, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক মেহেদী রিয়াদ, পৌর ছাত্রলীগ সভাপতি সালেহ রহমান মিকদাত, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামিম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হানসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যারা দেশের উন্নয়নের বিরোধীতা করে তারা দেশ ও সমাজের শত্রু। মুক্তিযুদ্ধের পর থেকে দেশে জামায়াত-বিএনপি হত্যা, লুটপাট, বোমা হামলা করে নৈরাজ্য কায়েম করেছে। আজ দেশ বিরোধী চক্রান্তে আবারো নতুন করে লিপ্ত হয়েছে। বিদেশী পরাশক্তির মাধ্যমে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই তারা। ভৈরব বিএনপি’কে কোন রকম নাশকতা করতে দেয়া যাবে না। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। আর কোন রকম ছাড় দেয়া হবে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভৈরবে নাজমুল হাাসন পাপনকে আবারো বিপুল ভোটে জয়যুক্ত করতে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।