• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

আ’লীগ নেতা বাদল রহমানের মৃত্যু রহস্য উদঘাটনে মানববন্ধন

আ’লীগ নেতা বাদল
রহমানের মৃত্যু রহস্য
উদঘাটনে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জেলা চেম্বারের সাবেক সভাপতি বাদল রহমানের (৬১) অস্বাভাবিক মৃত্যুর কারণ ও রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন হয়েছে। একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও দেওয়া হয়েছে। বাদল রহমানের সদর উপজেলার নিজের গ্রামবাসী ‘আমরা যশোদলবাসী’ ব্যানারে আজ ২৪ জুলাই সোমবার সকালে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মানববন্ধন করেছেন। যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. দীন মোহাম্মদ, বাদল রহমানের বড় ছেলে আসিফুর রহমান শাহীল, যুবলীগ নেতা রফিকুল ইসলাম হেলাল, সৈয়দ আফাকুল ইসলাম, আশিকুর রহমান আল আমিন প্রমুখ। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে উপরোক্ত দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই রাত ৮টার দিকে শহরের খরমপট্টি এলাকার ‘মোল্লাবাড়ি’ নামে ভাড়া বাসা থেকে বাদল রাহমান কাউকে না বলে বেরিয়ে যান। রাতে আর ফেরেননি। রাত সাড়ে ১১টার দিকে তার স্ত্রী আয়েশা আহমেদ ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। পরদিন ৯ জুলাই সকাল ৯টায় সদর থানার ওসি মোহাম্মদ দাউদের নেতৃত্বে পুলিশ শহরের কানিকাটা এলাকার বেপারিবাড়ির পুকুর থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে। তাঁর শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। ফলে ময়না তদন্তের সময় ভিসেরা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। এখনও এর প্রতিবেদন আসেনি। এদিকে বাদল রহমানের বড় ছেলে আসিফুর রহমান শাহীল বাদী হয়ে ১০ জুলাই রাতে সদর থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। বাদল রহমান এলজিইডির একজন ঠিকাদারও ছলেন।
এদিকে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানিয়েছেন, মৃত্যুর নানা সম্ভাব্য কারণ মাথায় রেখে পুলিশ এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে। পাশাপাশি উচ্চ ক্ষমতার পিবিআই, সিআইডি এবং র‌্যাব ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানিয়েছেন। তবে এ মৃত্যুর পেছনে পারিবারিক কারণ এবং ঘনিষ্ঠ বন্ধুদেরও ভূমিকা থাকতে পারে বলে স্বজনসহ সাধারণ মানুষের মধ্যে প্রচার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *