• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

৯৯৯ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ১২৫০

৯৯৯ টাকার গ্যাস
বিক্রি হচ্ছে ১২৫০

# নিজস্ব প্রতিবেদক :-
সরকার সম্প্রতি প্রতিটি ১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণ করেছে ৯৯৯ টাকা। কিন্তু কিশোরগঞ্জে বিক্রি হচ্ছে দেড়শ থেকে আড়াইশ টাকা বেশি দামে। আবার সিলিন্ডার গ্যাসের দোকানে সিলিন্ডারের সংখ্যাও অনেক কম দেখা গেছে। সরবরাহ কম বলে বাড়তি দামে সিলিন্ডার কিনে আনতে হয় বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। কয়েকজন ভোক্তা ও সিলিন্ডার ব্যবসায়ীদের সাথে কথা বলে এসব তথ্যই পাওয়া গেছে।
গতকাল শনিবার শহরের নীলগঞ্জ রোডের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা সুচিত্রা সেন জানিয়েছেন, তিনি শনিবার সকালে নীলগঞ্জ মোড়ের জাহাঙ্গীর আলমের দোকান থেকে ১২ কেজির একটি সিলিন্ডার কিনেছেন এক হাজার ২৫০ টাকায়। এতেই তিনি খুশি ছিলেন। কারণ কিছুদিন আগেও কিনেছেন এক হাজার ৬০০ টাকায়। এখন যে ৯৯৯ টাকা হয়েছে, সেটি তাঁর জানা ছিল না। সেই কারণেই তিনি ভেবেছিলেন, দোকানি ৩৫০ টাকা কম রেখেছেন। এখন দাম ৯৯৯ টাকা নির্ধারণ হয়েছে শোনার পর তিনি হতবাক।
স্টেশন রোডের রংমহল সিনেমা হল সংলগ্ন চায়ের দোকানি রিপন জানান, তিনি ১২ কেজির সিলিন্ডার কিনেছেন এক হাজার ১৬০ টাকায়। তিনি জানেন এখন মূল্য ৯৯৯ টাকা হয়েছে। কিন্তু দোকানিরা এই দামে বিক্রি করতে রাজি নয় বলে বেশি দামে কিনতে হচ্ছে, জানালেন রিপন।
এদিকে শহরের আখড়াবাজার এলাকায় শিকদার ট্রেডার্সে খোঁজ নিয়ে জানা গেছে, এখানে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে এক হাজার ১৫০ টাকায়। দেড়শ টাকা বেশি কেন, প্রশ্ন করলে দোকানি জানান, এখন চাহিদা দিয়েও প্রয়োজন মাফিক সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সরবরাহ অনেক কম। ২৫০টি সিলিন্ডারের চাহিদা দিয়ে পেয়েছেন মাত্র ২৪টি। মূল জায়গা থেকেই বেশি দামে কিনতে হচ্ছে বলে ভোক্তাদের কাছেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
তবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানিয়েছেন, তাঁর কাছেও বাড়তি দামে সিলিন্ডার বিক্রির কয়েকটি অভিযোগ এসেছে। আবার অনেকে অন্যত্র গোপনে সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সঙ্কট দেখিয়ে দোকানে অল্প কয়েকটি সিলিন্ডার রাখছেন। এ ধরনের অসদুপায় অবলম্বন করে দাম বাড়িয়ে দেয়া হচ্ছে বলেও তিনি জেনেছেন। আজ রোববার তিনি অভিযানে বের হবেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *