• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে ভাইয়ের হাতে বোন খুন

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে আপন ভাইয়ের হাতে বোনকে খুনের অভিযোগ পাওয়া গেছে। ২৩ জুলাই শনিবার উপজেলার শিবপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার শিবপুর ইউনিয়নের মোতালিব মিয়া ও আয়েশা বেগমের মেয়ে নিহত সোমা বেগম ও ছেলে অভিযুক্ত খুনি বাবুল মিয়া। এ ঘটনায় মধ্যরাতে শিবপুর এলাকা থেকে পুলিশ বাবুল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২৩ জুলাই শনিবার বিকাল ৪টায় মায়ের সঙ্গে সম্পত্তির ভাগ ও নেশার টাকা নিয়ে বাকবিতণ্ডা হয় বাবুল মিয়ার। বাকবিতণ্ডের এক ফাঁকে মা আয়েশা বেগমের শরীরে আঘাত করেন ছেলে বাবুল। এক পর্যায়ে ভাইকে বাধা দেয় বোন সোমা বেগম। কেন বাধা দিলেন রাগে ক্ষোভে বোনকে ইট দিয়ে আঘাত করে বাবুল। স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাবুল। আহত অবস্থায় সোমাকে শিবপুর রেল গেইট এলাকায় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাত ১০টায় অবস্থা অবনতি হলে প্রথমে পৌর শহরের স্টেডিয়াম পাড়া সাজেদা আলাল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করেন। স্বজনরা সোমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
এ বিষয়ে নিহতের খালা শেফালী বেগম জানান, দীর্ঘ ২ বছর আগে বাবুলকে বাড়ি থেকে বের করে দেন বাবা-মা। একাধিক চুরির অভিযোগ রয়েছে বাবুলের বিরুদ্ধে। বাবুল একজন মাদকসেবী। সে নেশার টাকা না দেয়ায় মাঝে মধ্যে মায়ের কাছে এসে মাকে মেরে ফেলার হুমকি দিত। নেশার টাকা দেয়ার জন্য বলতো ও সম্পত্তির ভাগ চাইতো প্রায় সময়। কারণ বাবুল পরিবার নিয়ে শিবপুর রেল গেইট এলাকায় বাসা ভাড়া করে থাকে। ঘটনার দিন বিকাল ৪টায় বাবুল মাকে নেশার টাকা ও সম্পত্তির জন্য চাপ দেয়, এক পর্যায়ে মাকে মারধোর করে। পরে বোন সোমা বেগম বাধা দিলে সোমাকে ইট দিয়ে মাথায় একাধিকবার আঘাত করে। প্রতিবেশীরা ছুটে আসলে বাবুল পালিয়ে যায়। স্বজনরা সোমাকে স্থানীয় একটি ফার্মেসীতে চিকিৎসা নেন। বাড়িতে এসে সোমা বমি করে। পরে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমা মৃত্যুবরণ করে।
তিনি আরো জানান, সোমা ঘটনার দিন সকালে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বিকালে সোমা তার শ্বশুরবাড়ি কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় চলে যাওয়ার কথা ছিল। সোমা লক্ষ্মীপুর এলাকার শাহীন মিয়ার স্ত্রী। নিহত সোমার তিন বছর ও সাত বছরে দুইজন ছেলে সন্তান রয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বিনিতা দাস জানান, রাতে সোমা বেগমকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। ভর্তির সময় সোমার অবস্থা খুবই খারাপ ছিল। আসার সাথে সাথে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিছু সময় পরে সোমা মৃত্যু বরণ করে। বিকাল ৪টার ঘটনায় রাত সাড়ে ১০টায় হাসপাতালে রোগী নিয়ে আসে স্বজনরা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাকে মাথায় আঘাত করা হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। অভিযুক্ত বাবুলকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *