# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোটেক ভূপেন্দ্র ভৌমিক দোলন গত ১২ জুলাই ঢাকার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এর জন্য তাঁকে ২২ জুলাই শনিবার বিকালে কিশোরগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
দলের জেলা কমিটির সহসভাপতি গিয়াস উদ্দিন খান মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, প্রবীণ আইনজীবী নাসির উদ্দিন ফারুকী, জেলা উদীচী সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, জেলা গণতন্ত্রী পার্টির সহসভাপতি হাবিবুর রহমান মুক্তু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান।