• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরব যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

# নিজস্ব প্রতিবেদক :-
কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে ভৈরব উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা নামে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুলাই শনিবার বিকাল ৫টার দিকে ভৈরব পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই তারুণ্যের জয়যাত্রা’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
ভৈরব উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউল ইসলাম অলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সেলিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাক্কী বিল্লাহ, সাধারণ সম্পাদক অতিক আহমেদ সৌরভ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক অরুন আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক আল আমিন সৈকত প্রমুখ।
বিকেল ৩টা থেকে ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। এ সময় বঙ্গবন্ধুর কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন মূলক কর্মকাণ্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করণে তারুণ্যের জয়যাত্রার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি দেশ ও বিদেশে নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। ’৭১ এর পরাজিত শক্তি এখন বিএনপি’র নেতৃত্বে চলছে। বিএনপি চাই শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়াকে বাধা সৃষ্টি করতে। আমরা এর উচিত জবাব দিয়ে দিব। ভৈরব হলো প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর এলাকা, ভৈরব হলো শহীদ আইভি রহমানের এলাকা। আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে ভৈরব থেকে আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে জয়যুক্ত করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *