# নিজস্ব প্রতিবেদক :-
ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে হোসেনপুরে রোহিঙ্গা বাবা-মেয়ে গ্রেপ্তার হয়েছেন। সঙ্গে দালালকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু।
মো. আমিনুল ও তার মেয়ে ইয়াসমিন স্থানীয় দালাল মাহমুদুলের মাধ্যমে হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের গণমানপুরুরা গ্রামের বাসিন্দা পরিচয়ে জাল জন্ম সনদ তৈরি করেন। এরপর পাসপোর্ট করার জন্য ব্যাংক চালানের মাধ্যমে টাকাও জমা দেন। শেষ পর্যন্ত তারা বুধবার পুলিশের হাতে ধরা পড়েন। বৃহস্পতিবার তাদের কারগারে পাঠানো হয়েছে। এরা রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে ভুয়া পরিচয়ে দালালের মাধ্যমে পাসপোর্ট করতে চেয়েছিলেন। এর আগেও কিশোরগঞ্জে একাধিক রোহিঙ্গা পরিচয় গোপন করে পাসপোর্ট করতে এসে এবং মাদক বিক্রি করতে এসে ধরা পড়েছেন।