• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় বর

উজ্জ্বল কুমার সরকার #
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসে ভুল ঠিকানায় নামেন বরসহ যাত্রীরা। বৃহস্পতিবার বিকেলে হোসেনপুর পৌরসভার ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে হেলিকপ্টারটি অবতরণ করে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা থেকে এক যুবক হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে হোসেনপুর উপজেলার চরকাটিহারি গ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু ঠিকানা ভুলে বিয়ে বাড়িতে না গিয়ে ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টারটিতে বরসহ চার জন যাত্রী ছিলেন। এসময় হেলিকপ্টারটি এক নজর দেখতে শিশু ও নারীসহ হাজারো মানুষ ভিড় করে। প্রায় ১৫ মিনিট অবস্থানের পর সঠিক ঠিকানায় যেতে হেলিকপ্টারটি আবার আকাশে উড়ে।
এ প্রসঙ্গে হোসেনপুর পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক জানান, স্থানীয় ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে বরযাত্রী নিয়ে ভুল করে হেলিকপ্টারটি অবতরণ করে। কিছুক্ষণ অবস্থানের পর সঠিক ঠিকানায় হেলিকপ্টারটি আবার চলে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *