• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

গ্রেফতার এড়াতে গোপনে বিএনপির শোক র‌্যালি

নগুয়া বটতলা এলাকায় কিশোরগঞ্জ জেলা বিএনপির শোক র‌্যালি -পূর্বকণ্ঠ

গ্রেফতার এড়াতে গোপনে
বিএনপির শোক র‌্যালি

# নিজস্ব প্রতিবেদক :-
গত মঙ্গলবার পদযাত্রার কর্মসূচীর দিন পুলিশের সাথে সংঘর্ষে লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সজীব হোসেন মারা গেছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তাঁর স্মরণে বৃহস্পতিবার দুপুরের দিকে কিশোরগঞ্জে জেলা বিএনপি শোক র‌্যালি করেছে। তবে গোপনে শহরের বাইরে নগুয়া বটতলা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত র‌্যালি করেই কর্মসূচীর সমাপ্তি টানা হয়েছে।
মঙ্গলবার সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির দেশব্যাপী পদযাত্রার কর্মসূচী ছিল। সেদিন পুলিশের সাথে সংঘর্ষে কিশোরগঞ্জেও গুলিবিদ্ধসহ বিএনপির অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছিলেন। ১৩ পুলিশ সদস্যও আহত হন। পুলিশের একটি গাড়িও ভাংচুর হয়েছে। এর জন্য পুলিশের পক্ষ থেকে সদর থানায় ১৯ জনের নাম দিয়ে আরও ৬০ থেকে ৭০ জন অজ্ঞাত আসামী করে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন বিএনপির নেতকর্মীরা। এর জন্যই গোপনে শোক র‌্যালি করা হয়েছে বলে বিএনপির এক নেতা জানিয়েছেন। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক বাহার মিয়া প্রমুখ। র‌্যালিশেষে সংক্ষিপ্ত বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম। পুলিশের কোনরকম উপস্থিতি এড়িয়েই বিএনপি শোক র‌্যালির কর্মসূচীটি সম্পন্ন করতে পেরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *