• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে জোড়া খুনের আসামিদের ফাঁসির দাবীতে মানববন্ধন

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের আসামিদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
আজ ২০ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার গলাচিপা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে শাহেদল ইউনিয়নবাসী।
গত ১৩ জুলাই হোসেনপুর উপজেলার উত্তর কুড়িমারা গ্রামে জমিতে চারা গাছ রোপনকে কেন্দ্র করে চাচা আব্দুল কাদির ও স্বজনদের হাতে ভাতিজা মাহমুদুল হাসান আলমগীর ও ভাতিজি নাদিরা আক্তার নিহত হন।
নিহতদের পিতা শামসুল ইসলাম বাদী হয়ে ৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ৭জন আসামির মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন-নিহতদের পিতা শামসুল ইসলাম, ভাই হুমায়ুন কবীর, সালমান, বোন সামিরা আক্তার, প্রতিবেশী খোকন মিয়া ও সোহরাব উদ্দিন।
বক্তারা অভিযোগ করেন, নিহতের পরিবারের অন্যান্য সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগছেন। অবিলম্বে বাকী আসামিদের গ্রেপ্তারের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *