• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিএনপি নেতাদের নামে মামলা

কিশোরগঞ্জে বিএনপি
নেতাদের নামে মামলা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বিএনপি’র পদযাত্রায় পুলিশের ওপর হামলার (পুলিশ এসল্ট) অভিযোগ এনে মামলা হয়েছে। সদর থানার এসআই ফজলুর রহমান বাদী হয়ে ১৯ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনের নামে বুধবার মামলাটি করেছেন। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানিয়েছেন, এজাহারে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু নাসের সুমন ও জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পার্নেলসহ ১৯ জনের নাম রয়েছে। অন্যরা অজ্ঞাতনামা। পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মামলাটি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে কোন গ্রেপ্তার নেই।
মঙ্গলবার দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় বিএনপি’র পদযাত্রায় পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাংচুরসহ ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পাল্টা রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় বিএনপি’র অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপি’র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা। ১৩ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ দাউদ। এদের মধ্যে দুজন হাসপাতালে রয়েছেন। গুলিবিদ্ধসহ বিএনপি’র আহত নেতাকর্মীরাও হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *