• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করলো আওয়ামী লীগ

কিশোরগঞ্জে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা -পূর্বকণ্ঠ

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা
করলো আওয়ামী লীগ

# নিজস্ব প্রতিবেদক :-
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি’র পদযাত্রার জবাবে কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে। ১৯ জুলাই বুধবার বিকালে দলীয় কার্যালয় প্রাঙ্গনে সমাবেশ করে সেখান থেকে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে। এসময় সমানে-পেছনে বিপুল সংখ্যক পুলিশ ছিল। শহরের বিভিন্ন মোড়ে মোড়ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। বিভিন্ন ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় যোগ দেন।
শোভাযাত্রার আগে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক এমএ আফজল। নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোলমডেল। বিভিন্ন উন্নত দেশও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে আবারও দেশবাসী আওয়ামী লীগকে বিজয়ী করবেন বলে নেতৃদ্বয় আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা বলেন, বিএনপি-জামায়ত নাশকতা করে, সন্ত্রাস করে এ সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। এ সরকারের অধীনেই সাংবাবিধানিক নিয়মে আগামী নির্বাচন হবে বলে তারা দৃঢ়তার সঙ্গে জানান। কাজেই নাশকতার পথ পরিহার করে সবাইকে আসন্ন নির্বাচনে অংশ নেয়ার জন্য নেতৃদ্বয় আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *