# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরে লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ ১৯ জুলাই বুধবার বিকালে হোসেনপুরের গোবিন্দপুর এলাকায় বাসদ (মার্কসবাদী) এই মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তৃতা করেন দলের জেলা সমন্বয়ক মো. আলাল মিয়া, স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রশিদ, কৃষক নেতা জমির উদ্দিন, শ্রমিক নেতা এবায়দুল ইসলাম, সোহেল রানা প্রমুখ। বক্তাগণ বলেন, প্রচণ্ড গরমের দিনেও এখানে ২০ ঘন্টা পর্যন্ত লোডশেডিং দেয়া হচ্ছে। এতে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের দুর্বিসহ কষ্ট হচ্ছে। মোবাইল ফোনও চার্জ দেয়া যাচ্ছে না। ফ্রিজে সংরক্ষিত খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাচ্ছে। বক্তাগণ লোডশেডিং বন্ধের দাবি করেছেন।