• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রায় গুলিবর্ষণ, আহত অর্ধশত

পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপের দৃশ্য -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বিএনপির
পদযাত্রায় গুলিবর্ষণ
আহত অর্ধশত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে। আহত হয়েছেন অন্তত অর্ধশত নেতাকর্মী। পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে। আহতদের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
আজ ১৮ জুলাই মঙ্গলবার বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী দুপুরে কিশোরগঞ্জ শহরে জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচী পালিত হচ্ছিল। পদযাত্রাটি শহরের রথখলা এলাকা অতিক্রম করার সময় পুলিশ বাধা দেয়। এসময় বিএনপি কর্মিরা পুলিশের প্রতি ইঁপাটকেল নিক্ষেপ ও পুলিশের গাড়ি ভাংচুর করলে পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। গুলিতে শহরের হারুয়া এলাকার বিএনপি কর্মী আব্দুর রহিম, করিমগঞ্জের কাদিরজঙ্গল এলাকার মৎস্যজীবী দল নেতা মেনু মিয়া, কিশোরগঞ্জ শহরের ছাত্রদল নেতা মুরাদ মিয়া, মিঠামইনের ছাত্রদল নেতা তারিক মোমেনসহ অন্তত অর্ধশত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়েছে বলে তার জানা নেই।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার জানিয়েছেন, পদযাত্রাটি সরকারী গুরুদয়াল কলেজ থেকে রথখলা মাঠে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বড় আকারের মিছিলটি শহরব্যাপী প্রদক্ষিণ করতে গেলে যানজট ও রোগি বহনকারী বাহনেরও সমস্যা হচ্ছিল। এসময় বাধা দিলে বিএনপি কর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। সদর থানার একটি গাড়ি ভাংচুর করেছে। তখনই পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। কত রাউন্ড, সংখ্যাটি তিনি তাৎক্ষণিক বলতে পারেননি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও তিনি জানিয়েছেন। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে মামলা হবে বলেও তিনি জানিয়েছেন। সংঘর্ষের পরও দীর্ঘ সময় রথখলা এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *