• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

হোসেনপুরে ভাই-বোন খুন, তিন চাচাত ভাই গ্রেপ্তার

বক্তব্য রাখছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) -পূর্বকণ্ঠ

হোসেনপুরে ভাই-বোন খুন
তিন চাচাত ভাই গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরে দুই ভাই-বোন আলমগীর ও নাদিরা খুনের মামলায় তিন চাচাতো ভইকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা সবাই মামলার প্রধান আসামি আব্দুল কাদিরের (৪৪) ছেলে। এদের মধ্যে মো. ইমরানকে (২৬) ১৫ জুলাই শনিবার সকালে লালমনিরহাট জেলার কালিগঞ্জ এলাকা থেকে, আরমান মিয়া (২২) ও এবার এসএসসি পরীক্ষা দেওয়া এক ছেলেকে শনিবার বিকালে করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটুসহ অন্যান্য কর্মকর্তাগণ গ্রেপ্তার অভিযানে অংশ নেন। তাদের স্বীকারোক্তি অনুসারে একটি কুড়াল, একটি কোদাল, একটি রক্তমাখা দা, একটি ছুরি ও একটি খুন্তিসহ রক্তমাখা প্যান্ট ও শার্ট উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আজ ১৬ জুলাই রোববার দুপুরে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃত দুই সহোদর মো. ইমরান ও আরমান -পূর্বকণ্ঠ
পুলিশ সুপার জানিয়েছেন, হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমারা পূর্বপাড়া গ্রামের মৃত মো. হোসেন আলীর দুই ছেলে মো. শামসুল ইসলাম (৫৪) ও আব্দুল কাদিরের মধ্যে বাড়ির সীমানা নিয়ে পুরনো বিরোধ ছিল। গত ১২ জুলাই বুধবার আব্দুল কাদির বিরোধপূর্ণ সীমানায় কিছু গাছের চারা রোপন করেন আর শামছুল ইসলামের লাগানো কিছু চারা কেটে ফেলেন। পরদিন বৃহস্পতিবার ভোরে আব্দুল কাদির আরও কিছু চারা রোপন করতে গিয়ে দেখেন তার আগের দিনের লাগানো চারাগুলো উপড়ে ফেলা হয়েছে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে সামছুল ইসলামদের গালাগাল করেন এবং তাদের ওপর হামলা করেন। এসময় শামছুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান আলমগীর (৩০) ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান। ছুরিকাঘাতে আহত হন আলমগীরের মা শাহিদা আক্তার (৫০), বোন নাদিরা আক্তার (২১), দুই ভাই হুমায়ুন কবীর (২৭) ও সালমান (১৮)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিনই নাদিরা মারা যান। অন্য তিনজন চিকিৎসাধীন আছেন। মো. ইমরানের ছুরিকাঘাতেই মূলত দুজন খুন হয়েছেন বলে পুলিশের জিজ্ঞসাবাদের জানা গেছে।
এ ঘটনায় শামছুল ইসলাম বাদী হয়ে ১৪ জুলাই হোসেনপুর থানায় আব্দুল কাদিরকে (৪৪) প্রধান আসামি করে কাদিরের ছেলে ইমরান (২৬), আরমান (২২) ও এবার এসএসসি পরীক্ষা দেওয়া এক ছেলে এবং কাদিরের ভাই মুসলিম (৫০) ও তার ছেলে মাসুম মিয়া (২২) এবং আব্দুল কাদিরের স্ত্রী ফরিদা ইয়াসমিনের (৪২) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত করছেন ওসি আসাদুজ্জামান টিটু।
পুলিশ সুপার জানিয়েছেন, যেহেতু ঘটনা সম্পূর্ণ উদঘাটিত, ফলে মামলার অভিযোগপত্র খুব কম সময়ের মধ্যেই দেয়া সম্ভব হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. আল আমিন হোসাইন, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটুসহ অন্যান্য কর্মকর্তাগণ।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানিয়েছেন, আসাামিদের রোববার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিন্নাত আরা বেগমের আদালতের খাসকামরায় নিয়ে গেলে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে পুরো বর্ণনা দিয়েছেন। এর পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *