• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে নিখোঁজের ৭ দিন পর মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে বাড়ি থেকে ডেকে নেয়ার ৭ দিন পর মেঘনা নদী থেকে হেলিম মিয়া (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ।
১৫ জুলাই শনিবার বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি এলাকায় মেঘনা নদীতে মরদেহটি নদীতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি বিকেল ৫টায় উদ্ধার করে। নিহত হেলিম মিয়া উপজেলা কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ার চর এলাকার আলকাছ মিয়ার ছেলে।
তবে নিহতের বড় ভাই সেলিম মিয়া জানান, ৯ জুলাই রোববার দুপুরে কালিকাপ্রসাদ আদর্শপাড়া গ্রামের সালাম মিয়া নিহত হেলিম মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ হয়।
নিখোঁজের পর থেকে তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় ১৪ জুলাই শুক্রবার ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সেলিম মিয়া। তিনি আরো জানান গত ৭/৮ মাস আগে কালিকাপ্রসাদ তার এলাকার আলমগীর ও জাহাঙ্গীর ২ সহোদর এবং শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের সালাম মিয়ার মাধ্যমে সেলিম মিয়া লিবিয়ায় যায়। লিবিয়ায় নিয়ে তাকে জিম্মি করে মারধোর করে টাকার জন্য। তারপর বাড়ি বিক্রি করে আলমগীর ও জাহাঙ্গীরকে আরো ৩ লাখ টাকা দেয়। এরপর গত প্রায় দেড় মাস পূর্বে লিবিয়া থেকে বাড়ি ফিরে টাকা ফেরতের জন্য প্রবাস ফেরত সেলিম মিয়া দালাল আলমগীর ও জাহাঙ্গীরের বিরুদ্ধে এলাকায় শালিস বৈঠক করে। এতে ৮০ হাজার টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়। পরে রায় অমান্য করে আলমগীর ও জাহাঙ্গীর নানা তালবাহানা করে সেলিম ও তার ভাই নিহত হেলিম মিয়াকে দেখে নেয়ার হুমকি দেয়। সেলিম মিয়া অভিযোগ করে বলেন তারাই তার ভাইকে হত্যা করেছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোস্তফা শালিস বৈঠকে ৮০ হাজার টাকা ফেরতের সিদ্ধান্তের রায় অমান্য করার কথা স্বীকার করেন।
এ বিষয়ে ভৈরব নৌ-থানার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে মারা গেছে। তবে এটি হত্যাকাণ্ড কি না ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *