• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

হোসেনপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি মেলা শুরু হয়েছে। ১৫ জুলাই শনিবার বিকাল থেকে উপজেলা পরিষদ মাঠে এ মেলা শুরু হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করে। শনিবার বিকালে ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। এ উপলক্ষে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রৌশনারা রুনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ কে এম শাজাহান কবির প্রমুখ।
উপজেলা কৃষি বিভাগ জানায়, এ বছর বড় পরিসরে কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
এতে মেলায় দর্শনার্থী সংখ্যা বাড়বে এবং বর্ষা মৌসুমে দর্শনার্থীরা তাদের ইচ্ছামতো গাছ-গাছালি কেনার সুযোগও পাবে। মেলায় নার্সারি, ওষুধ কোম্পানি ও উপজেলা কৃষি অফিসসহ ২০টি স্টল অংশ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *