• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কুলিয়ারচরে এক বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত- ৬

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।
১৪ জুলাই শুক্রবার সকাল ১১টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার তাঁতারকান্দি নোয়াহাটি গ্রামের মো. হাবিব মিয়ার বসত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের ৫ জন ও প্রতিপক্ষের এক জন আহত হয়। আহতদের মধ্যে হাবিবুর রহমানের মেয়ে লাকি আক্তার ও প্রতিপক্ষের পলাশ মিয়া কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেন।
ঘটনা প্রসঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন লাকি আক্তার বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সাথে প্রতিবেশী পলাশ গংদের পূর্ব থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে আমাদের আত্মরক্ষার জন্য পলাশ গংদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। এই মামলার নোটিশ পেয়ে আসামিরা উত্তেজিত হয়ে সকাল ১১টার দিকে আমাদের বাড়িতে ও বসতঘরে প্রবেশ করে আমাকেসহ আমার মা, বোন, ভাই ও নানীকে মারধোর করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় আমাদের বসতবাড়ি ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ লুটপাট করে। এ সময় ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে আমাদেরকে রক্ষা করে। এই ঘটনায় আমার মা শামিমা আক্তার বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে প্রতিপক্ষ পলাশ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমার নামে ওরা ২টি মিথ্যা মামলা দায়ের করে। গোলাম রসুল ভাই ৪ মাসের জন্য তাবলীগে গেছে তাঁকেও মামলায় আসামি করেছে তারা। মামলার বিষয়ে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে গেলে হাবিবুর রহমানের ছেলে ও মেয়েরা আমাকে আঘাত করে আহত করে। এই বিষয়ে আমিও থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
ঘটনা প্রসঙ্গে কুলিয়ারচর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম বলেন, উভয় পক্ষের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছে। আমরা মিমাংসা করার জন্য বেশ কয়েকটি দরবার করেছি, কিন্তু মিমাংসা হচ্ছে না। বিষয়টি মিমাংসার চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *