• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভাতিজা ভাতিজি খুন, চাচাসহ আসামী ৭

ভাতিজা ভাতিজি খুন
চাচাসহ আসামী ৭

# নিজস্ব প্রতিবেদক :-
বাড়ির সীমানার বিরোধে ভাতিজা ও ভাতিজি খুনের ঘটনায় চাচাসহ ৭ জনের নামে মামলা হয়েছে। আজ ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় হোসেনপুর থানায় নিহতদের বাবা মো. সামছুদ্দিন বাদী মামলাটি করেছেন। হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামে বৃহস্পতিবার খুন হয়েছিলেন মাহমুদুল হাসান আলমগীর (৩০) ও তার বোন নাদিরা আক্তার (২১)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানিয়েছেন হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু।
সামছুদ্দিনের সঙ্গে তাঁর ছোটভাই আব্দুল কাদিরের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। সীমানায় গাছের চারা রোপনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে সামছুদ্দিনের বড় ছেলে আলমগীরকে প্রতিপক্ষ কুড়াল দিয়ে কুপিয়ে ঘটনস্থলেই হত্যা করে। আর নাদিরা মারাত্মক আহত হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুরে তিনিও মারা যান। হাসপাতালে ভর্তি আছেন সামছুদ্দিনের স্ত্রী শাহিদা আক্তার (৫০), অপর দুই ছেলে হুমায়ুন কবীর (২৭) ও সালমান (১৮)।
এ ঘটনায় সামছুদ্দিন বাদী হয়ে আব্দুল কাদিরকে প্রধান আসামী করে ৭ জনের নামে মামলা দিয়েছেন। আব্দুল কাদিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪০) ও ছেলে ইমরাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক। আলমগীর সিলেটে কাপড়ের ব্যবসা করতেন। আর নাদিরা কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজে স্নাতক শ্রেণীতে পড়তেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *