• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বঙ্গবন্ধু সরণি ও দুর্জয় মোড় এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আজ ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দুর্জয় মোড় এলাকায় ওই কর্মসূচী পালন করা হয়।
পরে তারা প্রতিকার চেয়ে স্থানীয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি বরাবর একটি স্মারকলিপি জমা দেন। যার অনুলিপি প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য, সচিব-বাণিজ্য মন্ত্রণালয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র বরাবর।
প্রতিবাদ সভা ও স্মারক লিপিতে ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে ভৈরবপুর মধ্যপাড়া ও দক্ষিণ পাড়া এলাকার কিছু উচ্ছৃঙ্খল কিশোর-যুবক নানান তুচ্ছ ঘটনায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আর এই সংঘর্ষ চলাকালে তারা বঙ্গবন্ধু সরণি ও দুর্জয় মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।
বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও স্থানীয় প্রশাসন এইগুলির সুষ্ঠু বিচার বা প্রতিকারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে এক শ্রেণির লুটেরা সংঘর্ষের সুযোগে ভাংচুর আর লুটপাট করে ফাঁয়দা লুটছে। এতে করে ক্ষতিগ্রস্ত আর নিঃস্ব হচ্ছেন নিরীহ ব্যবসায়ীরা। যাদের কোনো পক্ষের বিরোধের সাথে কোনোই সর্ম্পক নেই। এমন কি এইসব ব্যবসায়ীদের অধিকাংশের বাড়ি ভিন্ন ভিন্ন এলাকায়।
সর্বশেষ গত ৬ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে একই এলাকার দুইপক্ষের সংঘর্ষ চলাকালে বঙ্গবন্ধু সরণি ও দুর্জয় মোড়ের ২৫টিরও বেশী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে এই সময় বক্তব্য রাখেন, ব্যবসায়ী আলামীন, ইসলাম উদ্দিন, মঞ্জু মিয়া, উজ্জ্বল মিয়া, হোসাইন প্রমুখ। মানববন্ধন চলাকালে দুর্জয় মোড় থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত দীর্ঘ যানজটের তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *