• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের সেলাই মেশিন বিতরণ

# জোবায়ের হোসেন খান :-
কিশোরগঞ্জের তাড়াইলে প্রশিক্ষণপ্রাপ্ত ৪৫ জন মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করেছেন সোসাইটি ফর সোশাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
উপজেলার অনগ্রসর, অবহেলিত, বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে ৬ মাসের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে ৪৫ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।
২২ জুন বৃহস্পতিবার উপজেলার জাওয়ার ইউনিয়নের ইছাপশর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০টায় ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার জিম্মাদার আবু তাহের ভুঁইয়া’র সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলার জাওয়ার ইউপি’র চেয়ারম্যান ইমদাদুল হক রতন ও শায়খুল হাদীস মাওলানা বুরহান উদ্দীন।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সোসাইটি ফর সোসাল এন্ড টেলনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ কুুয়েতি ফান্ডের সমন্বয়কারী মাওলানা আবু বকর ইউসুফ বলেন,তাড়াইল উপজেলা সদরে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৪০০জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়।ইতিমধ্যে ১৫০জন পরিবারকে ২৭হাজার টাকা করে বছরে পরিবারভাতা দেয়া হযেছে।
তাছাড়াও অত্র সংস্থাটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *