• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

নিকলীর শিংপুরে চার সশস্ত্র জলদস্যু আটক

নিকলীতে আটক হওয়া চার ডাকাত -পূর্বকণ্ঠ

নিকলীর শিংপুরে চার
সশস্ত্র জলদস্যু আটক

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ দেশীয় অস্ত্র ও নৌকাসহ চার সশস্ত্র জলদস্যুকে আটক করেছে। অভিযানে নেতৃত্ব দেওয়া নিকলী থানার এসআই হাফিজুর রহমান বুধবার থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় নিকলী থানায় একটি মামলাও (মামলা নং ৬) রুজু করেছেন। নিকলী থানার ওসি মো. সারোয়ার জাহান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, এসআই হাফিজুর রহমান তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার ভোর পৌনে ৫টার দিকে বাইরে ডিউটি করার সময় শিংপুর বাজারের কাছে ধনু নদীতে একদল ডাকাতের ডাকাতির প্রস্তুতির খবর পান। এরপর সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গিয়ে এলাকাবাসীর সহায়তায় সকাল পৌনে ৬টার দিকে চার ডাকাতকে একটি ইঞ্জিনচালিত কুর্শা নৌকা ও দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হন। এসময় আরও ২-৩ জন ডাকাত পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। আটকের সময় এলাকাবাসী ডাকাতদের মারধরও করেছেন।
আটককৃতরা হলো মিঠাইনের মহিষারকান্দি (মহরপুর) এলাকার হায়দার আলীর ছেলে রেদুয়ান (২২), ধন মিয়ার ছেলে আবুল হোসেন (২৩), মো. আছমত আলীর ছেলে মো. ফরহাদ মিয়া (২২) ও জিলুর মিয়ার ছেলে আবু বক্কর (২০)। এসময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত কুর্শা নৌকাসহ একটি রামদা, দুটি চাইনিজ কুড়াল, একটি ছুরি ও একটি কাচি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা শিংপুর বাজারে ডাকাতির প্রস্তুতির কথা জানিয়েছে। এ ঘটনায় এসআই হাফিজুর রহমান বাদী হয়ে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় বুধবার নিকলী থানায় মামলা করেছেন। আজ ২২ জুন বৃহস্পতিবার ডাকাতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি সারোয়ার জাহান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *