• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে বেড়েছে গরু চুরি, বিপাকে প্রান্তিক কৃষক ও খামারী

# মো. আল আমিন টিটু :-
ভৈরবে কোরবানীর ঈদকে সামনে রেখে বেড়েছে গরু চুরি। ফলে মোটাতাজা করা কোরবানীর এসব পশুর নিরাপত্তা নিয়ে বিপাকে পড়েছে প্রান্তিক কৃষকসহ খামারীরা। আর এ কারণে সন্তানের মত লালন পালন করা পশুকে চুরির হাত থেকে রক্ষা করতে রাত জেগে পাহারা দিচ্ছেন অনেকে। আবার কেউ কেউ পশুর রশি হাতে নিয়ে গোয়াল ঘরেই ঘুমাতে বাধ্য হচ্ছেন। তবুও কিছুতেই থামছে গরু চুরি। যদিও পুলিশের দাবী, গরু চুরি হলেও কেউ থানায় লিখিত অভিযোগ না করায় চোর চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারছেন না তারা।
জানাগেছে, কোরবানী ঈদের বাকী আর মাত্র কয়েক দিন রয়েছে। প্রতি বারের মতো এবারও কোরবানীর ঈদকে সামনে রেখে ভৈরবে খামারীসহ প্রান্তিক কৃষকরা গবাদি পশু লালন পালন করে আসছেন। এ বছর উপজেলায় দশ হাজারের বেশি কোরবানীর পশু দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। ফলে এ উপজেলার চাহিদা মিটিয়ে আশপাশের জেলার বিভিন্ন উপজেলায় এসব কোরবানীর পশু সরবরাহ করতে পারবে কৃষক ও খামারীরা। এরই মধ্যে গবাদি পশু মোটাতাজা করণ প্রক্রিয়া শেষ করেছেন তারা। ফলে হাটে তুলার অপেক্ষায় প্রহর গুণছেন। কিন্তু প্রতিনিয়তই উপজেলার বিভিন্ন ইউনিয়নে অহরহ গরু চুরির ঘটনা ঘটছে। সন্তানের মত লালন পালন করা এসব পশুকে চুরির হাত থেকে রক্ষা করতে অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন। আবার কেউ কেউ পশুর রশি হাতে নিয়ে গোয়াল ঘরেই ঘুমাতে বাধ্য হচ্ছেন। তবুও কিছুতেই থামছে গরু চুরি। তাই, দ্রুত কোরবানীর পশুসহ এলাকার গরু চুরি বন্দে কঠোর হবে প্রশাসন, লাগাম টেনে ধরবে অপরাধীদের। এমনটাই প্রত্যাশা ভূক্তভোগীদের।
স্থানীয়দের মতে, সবচেয়ে বেশি উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর, জাফরনগর ও শ্রীনগরসহ আশ পাশের এলাকাগুলোতে গরু চুরির ঘটনা ঘটছে। ফলে গেল ৩ মাসে ৩০টিরও বেশি গরু চুরির ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, গোয়াল ঘরে গরু না পেয়ে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা সুযোগ বুঝে দামী মোবাইল ও নগদ টাকাসহ ঘুমন্ত নারীদের কানের দুল চুরি করে নিয়ে যাচ্ছে। এমনকি দুল নিতে গিয়ে কান ছিড়ে ফেলার ঘটনাও একাধিক। ফলে গ্রামগুলোতে নিত্যদিন একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ সাধারণ লোকজন। চুরি হয়েছে খোদ ইউপি চেয়ারম্যানের গরুও। গ্রামের কৃষকের একমাত্র নগদ টাকার সম্বল গরু চুরি হওয়া অনেকে নিঃস্ব হয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ছেন। অথচ, এসব গরু চোরদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। ফলে বাধ্য হয়ে সম্প্রতি ভবানীপুর জামে মসজিদে জুমার নামাজ শেষে উপজেলার শ্রীনগর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী। সভায় গ্রামে রাত দশটার পর চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে অপরিচিত লোকজনকে চোর সন্দেহ হলে আটক করে রাখতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন সিদ্ধান্তে ২১ জুন বুধবার রাতে গরু চোর সন্দেহে শাকির নামে এক যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শাকির উপজেলার আগানগর ইউনিয়নের বাসিন্দা।
চুরি প্রসঙ্গে জানতে চাইলে শ্রীনগর ইউনিয়নের সুজন মিয়া, আক্কাস মিয়া ও আবুল হোসেন বলেন, আমরা সব সময় গ্রামে আতঙ্ক নিয়ে বসবাস করছি। চুরি এখন নিত্যদিনের ঘটনা। চোর চক্রের কাছে আমরা অসহায় হয়ে পড়েছি।
এ ব্যাপারে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ ভূইয়া জানান, গরু চুরিসহ অপরাধ বেড়ে যাওয়ায় আইন শৃংখলার মাসিক সভায় জোড়ালো আলোচনা হলেও কোন কাজ হচ্ছে না। ফলে সমাজে অপরাধ বেড়েই চলছে বলে মনে করেন তিনি।
এছাড়াও হঠাৎ করে গরু চুরি বেড়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করে কোরবানীর পশু চুরি ঠেকাতে প্রান্তিক কৃষক ও খামারীদের আরও সচেতন হতে এবং নিজেরাই নিজেদের খামারের নিরাপত্তা বাড়াতে পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। তিনি আরও জানান, এ নিয়ে মাসিক মিটিংয়েও আলোচনা হয়েছে। এমসয় পুলিশ, র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের লোকজনসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবার সমন্বয়ে অচিরেই অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *