• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে অবৈধ ড্রেজার উচ্ছেদ

# জোবায়ের হোসেন খান :-
কিশোরগঞ্জের তাড়াইলে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজার বিনষ্ট করা হয়।
৫ জুন সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান এর নেতৃত্বে তাড়াইল উপজেলার সাররং গ্রামের অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজারটি বিনষ্ট করা হয়। তাড়াইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম ও মোস্তফা মিয়া ৩০ লক্ষ টাকা দিয়ে একটি জমি ক্রয় করে। এই জমিটি অবৈধভাবে ড্রেজারের বালু দিয়ে ভরাট করা শুরু করেন। উপজেলা প্রশাসন উক্ত বিষয়ে অবগত হলে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ড্রেজিং এ ব্যবহৃত পাইপ ও মেশিন বিনষ্ট করা হয়।
উল্লেখ্য বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন আমলযোগ্য অপরাধ। এই ক্ষেত্রে ১৫ ধারা মোতাবেক অপরাধীকে সর্বনিম্ন দশ হাজার টাকা ও সর্বোচ্চ দশ লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। তাছাড়াও অনূর্ধ্ব দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন এর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপ্লব সাহা, নাজির শাহ আলম, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিপ্লব সাহা বলেন, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ড্রেজারের বিষয়ে অবগত হওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *