• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে যুবলীগ নেতার হাত ভেঙে দিল ছাত্রলীগ নেতা

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের পলতাকন্দা এলাকায় রাতের আঁধারে পৌর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শেহজাদ হাসান নাঈম (৩২)কে কাঠের ফালি দিয়ে পিটিয়ে হাত ভেঙে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। যুবলীগ নেতা নাঈমকে গুরুত্বর আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতলে প্রেরণ করেন।
নাঈম ভৈরব পৌর শহরের ১১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি ভৈরব নৈশ মৎস্য আড়ত ব্যবসা সমবায় সমিতি’র পরিচালক। তিনি ওই এলাকার মৃত হিরণ মিয়ার ছেলে। ৪ জুন রোববার দিবাগত রাত ১১টায় পলতাকান্দা এলাকায় জালাল মিয়ার চায়ের দোকানে বসে থাকা যুবলীগ নেতার উপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ নেতা সালেহ রহমান মিকদাত ও তার ভাই পৌর ছাত্রদলের সভাপতি হিসাম।
আহত যুবলীগ নেতা নাঈমের স্ত্রী মাহিয়া ইসলাম জানান, রাত ১১টার দিকে স্থানীয় মাছ বাজার এলাকার জালাল মিয়ার চায়ের দোকান চা খাওয়ার মুহুর্তে হিসাম, মিকদাত, স্বাধীন, হামজা ও সাবীসহ ২০-২৫ জন মিলে তাকে পরিকল্পিতভাবে ঘেরাও করে। পরে তাকে ওই দোকানে মোটা কাঠের ফালি দিয়ে তার হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করে। এতে তার একটি হাত ভেঙে গুড়া হয়ে যায়, আরেকটি হাতও ফেটে যায়। পরে তাকে রাত ১২টার দিকে স্থানীয়রা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
মাহিয়া ইসলাম আরো জানান, হিসাম ছাত্র দলের নেতা ও মিকদাত ছাত্রলীগের নেতা। তারা পাঁচ ভাই ও তাদের চাচতো ভাইসহ স্থানীয় ২০/২৫ জন মিলে মেরে ফেলার জন্য আমার স্বামীর উপর হামলা চালায়। এর আগেও পৌর ছাত্রলীগ সভাপতি মিকদাত আমার স্বামী নাঈমের উপর হামলা করে আহত করেছিল।
এ বিষয়ে পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল আমিন সৈকত বলেন, নাঈম আওয়ামী পরিবারের সন্তান ও দলের একনিষ্ট কর্মী। তাঁর স্ত্রীও পৌর স্বেচ্ছাসেবকলীগের নেত্রী। তাঁর পরিবারের রাজনৈতিক অবস্থা ও ব্যবসায়ীক অবস্থা নষ্ট করার জন্য এ হামলা চালিয়েছে। ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক এর উপর হামলার বিষয়টি খুবই নিন্দনীয়। আমি পৌর যুবলীগের পক্ষ থেকে এই হামলা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে অভিযুক্ত পৌর ছাত্রলীগ সভাপতি সালেহ রহমান মিকদাত বলেন, নাঈম আমাদের এলাকার বড় ভাই। একটি মাছের ঘের নিয়ে কালাম নামের এক লোকের সাথে তার বিবাদ রয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ তা মিমাংসা ও করবেন বলে সময় দিয়েছেন। হামলার ঘটনাটি আমাদের এলাকার কিছু পরিচিত ছোট ভাইয়েরা ঘটিয়েছে। ঘটনার সময় আমি তাদের ফিরিয়ে দিয়েছি। এটাই আমার অপরাধ। আমি না থাকলে হয়তো তাকে মেরে ফেলতো। কিছু রাজনৈতিক প্রতিপক্ষ নিজেদের স্বার্থ হাসিল করতে আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আমিও চাই সামাজিক ভাবে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হোক।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, মারামরির বিষয়টি আমি অবগত হয়েছি। আহত নাঈমের পরিবারে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *