• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে তিন দিনব্যাপি কৃষি মেলা শুরু

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে তিন দিনব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে। ৪ জুন রোববার বেলা ১১টায় ভৈরব উপজেলা পরিষদ কড়ইতলা অনুভবে অনুক্ষণে চত্বরে এই মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
২০২২-২০২৩ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই কৃষি মেলা ভৈরববাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ তার বক্তব্য বলেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের খাদ্য সংকট নিরসনে কৃষি খাতে ব্যপক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাড়ির আশে পাশেসহ কোন জমি যেন পতিত না থাকে। কোন না কোন ফসল যেন উৎপাদন করা হয়। তাহলে আমাদের কিছুটা হলেও খাদ্যের চাহিদা মিটবে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে প্লান্ট ডক্টর ক্লিনিক, খামার যান্ত্রিকরণ প্রযুক্তি স্টল, পুষ্টিতে ভরপুর বাহারি ফল ও সবজি স্টল, সুফিসার্ড ড্রীম আর্ট এন্ড ক্র্যাফট ও ৮টি নার্সারীসহ মোট ১২টি স্টল সাজানো হয়েছে। বনজ, ফলজ, সবজি, ঔষধি, নানা প্রজাতির ফুল ও দেশী বিদেশী নানান প্রজাতির গাছের পসরা দেখতে ভীড় করছে স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ।
মেলায় ঘুরতে আসা বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা জানান, আমরা লেখাপড়ার পাশাপাশি বাড়ির আঙ্গিনায় ও ছাদের উপর বাগান করে থাকি। ছাদে রোপন করার মত বাহারি জাতের ফুল ও ফল গাছ মেলায় দেখতে পেয়েছি। নতুন কিছু গাছ বাড়ি নিয়ে যাবো।
অপরদিকে মেলায় ক্রেতাদের আগ্রহ দেখে অনেক খুশি বলেও জানান স্টলের বিক্রেতারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপজেলা কনফারেন্স রুমে অতিথিদের ১৫ জাতের ফল ফলাদি দিয়ে আপ্যায়ন করে কৃষি বিভাগ। মেলায় কৃষি বিভাগের পক্ষ থেকে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *