# মিলাদ হোসেন অপু :-
লোডশেডিং না থেকেও ভৈরব বিদ্যুৎ বিভাগের অবহেলায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার শতাধিক পরিবার। ৩ জুন শনিবার বিকাল চারটা থেকে পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকায় ট্রান্সমিটারের একাংশে তার ছেড়া থাকায় দীর্ঘ ৫ ঘন্টা বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, এমনিতেই সারা দিন প্রচণ্ড গরম। সেই সাথে ঘন ঘন লোডশেডিংও থাকে। এর কারণে প্রচণ্ড তাপদাহে জনজিবন অতিষ্ঠ। শিশু ও অসুস্থ্য বৃদ্ধারা গরমে প্রচণ্ড কষ্ট করছে। বিকাল পাচঁটা থেকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মুঠো ফোনে অভিযোগ জানালে তারা লোক পাঠিয়ে তার ছেড়ার বিষয়টি নিশ্চত করেও মেরামত করেনি।
এ বিষয়ে পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার মুহিদ মিয়া, দুলাল মিয়া, বাদশা মিয়া জানান, আমাদের বাড়িতে অসুস্থ্য রোগী রয়েছে। ২ মাসের শিশু সন্তান রয়েছে। দীর্ঘ ৫ ঘন্টা যাবত এলাকায় বিদ্যুত নেই। এলাকায় লোডশেডিং না থাকলেও ট্রান্সমিটারে একাংশে তার ছিড়ে গেছে। এতে করে প্রায় শতাধিক পরিবার বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছি। বিদ্যুৎ বিভাগকে বিষয়টি অবগত করলে তারে এসেও সমস্যা সমাধান করেনি।
এ বিষয়ে অভিযোগ গ্রহনকারী মতি মিয়া জানান, তার ছিড়ে যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। কিন্তু উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রাত ১০টার পর মেরামত কাজ করতে হবে।
এ বিষয়ে ভৈরব বিদ্যুত ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, ভৈরবে একটি বিশেষ মহলের নির্দেশনায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুত লাইন বন্ধ করা যাবে না। তাই রাত ১০টার পর বিদ্যুতের মেরামতের কাজ করা হবে।