• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

আসামি ধরার নামে পুলিশ সেজে অটো নিয়ে উধাও

আসামি ধরার নামে
পুলিশ সেজে অটো
নিয়ে উধাও

# নিজস্ব প্রতিবেদক :-
আসামি ধরার নাম করে কিশোরগঞ্জে পুলিশ সেজে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অটোর মালিক হোসেনপুরের উত্তর গোবিন্দপুর গ্রামের লাল মিয়ার ছেলে শরীফুল ইসলাম কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়েল করেছেন।
শরীফুল ইসলাম জানান, তাঁর অটোরিকশাটি চালাচ্ছিলেন তাঁরই গ্রামের জুয়েল নামের চালক। আজ ৩ জুন শনিবার সকাল ৯টার দিকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকে এক ব্যক্তি হোসেনপুর সদরের মিষ্টিপট্টি থেকে অটোতে উঠেন আসামি ধরার নাম করে। কিছুদূর গিয়ে পাইলট মডেল স্কুল এন্ড কলেজের গেটে তিনি নেমে যান। তখন পুলিশ পরিচয়েই সাদা পোশাকে অন্য এক ব্যক্তি ওঠেন। তারপর অটো নিয়ে সকাল ১০টার দিকে সদর উপজেলার রশিদাবাদ সেতুর কাছে যান। তখন পুলিশ পরিচয়ধারী ব্যক্তি চালক জুয়েলকে অটোরিকশাটি রেখে তার সঙ্গে আসামির বাড়িতে যেতে বলেন। জুয়েলকে অটোরিকশায় তালা লাগানোরও সুযোগ দেয়া হয়নি। কিছুদূর যাবার পর ওই ব্যক্তি জুয়েলকে অটোরিকশাটি নিয়ে আসতে পাঠান। জুয়েল গিয়ে দেখেন অটোরিকশাটি নেই। ফিরে গিয়ে দেখেন ওই ব্যক্তিটিও উধাও। এ ঘটনায় অটোর মালিক শরীফুল ইসলাম দুপুর ২টার দিকে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। ডিউটি অফিসার এসআই রুকনুজ্জামান লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *