• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে প্রভাবশালীদের দখলে খাল-বিল, পাউবো খনন কাজে বাধা, বিপাকে পৌরবাসী

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবের প্রভাবশালীদের দখলে খাল-বিল। এতে করে বিলুপ্তির পথে খাল-বিলসহ ছোট নদীগুলি। মরে যাওয়া খাল-বিল পুনঃখননে বাধার মুখে ঠিকাদার। বিপাকে রয়েছে ভৈরবে কয়েক হাজার কৃষক ও পয়ঃনিষ্কাশনে সুবিধা ভোগী হাজার হাজার পরিবার। এ ছাড়াও নদী, খাল-বিল ভরাট হওয়ায় নিঃস্ব হয়ে গেছে মৎস্যজীবী কয়েক শতাধিক জেলে পরিবার। ভৈরব পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ের অভাবে ভৈরবে বন্ধের পথে সতীর বিলসহ বিভিন্ন খাল খনন কাজ। ১ মে চণ্ডিবের সতীর বিল খনন কাজ বন্ধের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মানববন্ধনে স্থানীয়রা দাবী করছে ব্যক্তিগত সম্পত্তির উপর দিয়ে কাটা হচ্ছে খাল। অপর দিকে পানি উন্নয়ন বোর্ড বলছে সরকারি খাস জমিতে ভৈরব উপজেলা প্রশাসন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ স্থানীয়দের সহযোগীতায় সতীর বিলে খাস জমিতে খাল কাটা হচ্ছে। এ নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।
সরেজমিনে ভৈরব উপজেলা ও পৌর শহরে ঘুরে দেখা যায়, ভৈরবে মেঘনা ও ব্রহ্মপুত্র নদ থেকে তৈরি ভৈরব পৌর শহরের পলতাকান্দা খাল, স্টেডিয়াম পাড়া মান্না বিল, মনা মরা খাল, পঞ্চবটি বাল্লা বিলের খাল, সাতমুখী বিল, সতীবিল খাল, কালিপুর খাল, কামাল সরকার বাড়ি খাল, উপজেলার আগানগর বাইদার খাল, শীতলপাটি ও কোদালকাটি নদীসহ ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের ছোট-বড় সবগুলো সরকারি খাল ও বিল দখল করে নিয়েছে প্রভাবশালীরা। সরকারি খাস জমি হওয়াতে প্রভাবশালীদের ভয়ে কথা বলছে না স্থানীয়রা। ড্রেজার দিয়ে বালি ফেলে ভরাট করে দখলদাররা নির্মাণ করেছে বহুতল ভবন। কেনা-বেচা হচ্ছে দফায় দফায়। নদী খাল-বিলের নাব্যতা রক্ষা, সেচ সুবিধা বৃদ্ধি এবং পানি সংরক্ষণ, জলাবদ্ধতা দূরীকরণ ও পয়ঃনিস্কাশনের স্বার্থে প্রায় ৫০ কিলোমিটার খাল/বিল পুনঃখনন করা প্রয়োজন। তা না হলে ভৈরবে প্রায় শতাধিক হেক্টর ফসলি জমির ক্ষতি হবে বলে দাবী করছে কৃষকরা। পৌর শহরে বসবাসকারীরা জানান, অল্প বৃষ্টিতে শহরের রাস্তাঘাট তলিয়ে গিয়ে হাঁটু পানিতে পরিণত হয়। এছাড়া পয়ঃনিস্কাশনের পানি সরানোর ড্রেনগুলি পানি প্রবাহিত না হওয়ায় সারা বছরই ড্রেনের পানিগুলো উপচে রাস্তার উপর ওঠে পড়ে ময়লা আর দুর্গন্ধের সৃষ্টি করে ও মশা-মাছি বৃদ্ধি পায়। এর প্রধান কারণ হলো ভৈরব পৌর শহরের কোন খাল নেই। সবগুলো খাল মাটি ও বালি দিয়ে ভরাট করে দখল করে রেখেছে অসাধু প্রভাবশালী সিন্ডিকেট। এর ফলে বিপাকে রয়েছে শহরে বসবাসকারীরা।
এ বিষয়ে চণ্ডিবের এলাকার কৃষক স্বাধীন মিয়া বলেন, ভৈরব সতীর বিল খাল পুনঃখননে কৃষক ও জেলেদের প্রাণ ফিরে পেয়েছে। বর্ষা মৌসুমে খাল দিয়ে পানি নদীতে নেমে যাবে নষ্ট হবে না ফসলি জমি। এছাড়া সারা বছর খালে পানি থাকলে খালের পানি ব্যবহার করে বোরো ধানের চারা রোপণ করাসহ এই পানি ব্যবহার করে রবি মৌসুমে আলো, গম, সরিষা, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করা যাবে। এ ছাড়াও মৎস্য চাষ ও হাঁস পালনসহ অন্যান্য সুবিধা ভোগ করা যাবে।
এ বিষয়ে কৃষক আব্দুল মান্নান, শাহীন মিয়া, বাদল মিয়া হেলাল মিয়া বলেন, খাল খননের ফলে ভৈরব উপজেলা কৃষি কাজের ব্যাপক প্রসার ঘটবে। কৃষি কাজের সুবিধার পাশাপাশি জেলেদের মাছ চাষেরও সুযোগ হবে। ইতিমধ্যে পুনঃখননকৃত বিভিন্ন অংশের কৃষকরা সুফল পেতে শুরু করেছে। কিন্তু খালের বাকি অংশ খনন না হলে কৃষকরা পানির অভাবে চাষাবাদে ব্যাপক সমস্যার সম্মুখীন হবে। এ ছাড়া বন্যায় বাড়িঘরও তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। জলাশয় সৃষ্টি ও পয়ঃনিষ্কাশনের অভাবে ব্যাপক ক্ষতি হবে। ভৈরবের সকল এলাকায় খালগুলো পুনঃখনন করা হলে এ সমস্যা আর থাকবে না।
এ বিষয়ে ভৈরব পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর জানান, ভৈরবে বিভিন্ন খাল খনন করা হচ্ছে। কিন্তু কিছু কিছু খাল এক শ্রেণির প্রভাবশালী মহল দখল করে রেখেছে। অল্প বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মানুষের পয়ঃনিষ্কাশনে সমস্যা সৃষ্টি হয়। ভৈরবের সরকারি খালগুলো পুনঃখনন হলে আমরা জনপ্রতিনিগণ অনেক জবাবদিহিতা থেকে মুক্তি পাবো।
এ বিষয়ে খাল খননকারী ঠিকাদার প্রতিনিধি মমিনুল হক বলেন, সরকারি নির্দেশনা ও পানি উন্নয়ন বোর্ডে দেয়া নিয়মানুযায়ী আমরা ভৈরব সাতমুখী বিল, সতীর বিল খাল, কালীপুর খাল, আগানগর বাইদার খাল, মনামরা খাল কাটার কাজ হাতে নিয়েছি। কিন্তু কিছু স্বার্থন্বেষী মহল আমাদের কাজে বাধা দিচ্ছে। আমরা ভৈরব উপজেলা প্রশাসন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ভৈরব পৌরসভা মেয়র ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাসহ স্থানীয়দের সাথে নিয়ে সরকারি খাস জমিতে খাল খনন করছি। তবে কিছু মানুষ তাদের ব্যক্তি সম্পত্তি দাবী করে আমাদের খনন কাজে বাধা দিচ্ছে। যা সরকারের উন্নয়ন কাজে বিঘ্ন ঘটছে।ড্রেজার দিয়ে বালি কেটে নিয়ে স্বল্প খরচে বিল ভরাট করায় শহরে সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিক দুর্ভোগের কথা স্বীকার করে ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু বলেন, খাল-বিল দখল হওয়ায় শহরে সৃষ্টি হচ্ছে মারাত্মক জলাবদ্ধতা। ভৈরব পৌরবাসীর জন্য সরকারি খাল দখল মুক্ত করে খাল খনন করা খুবই জরুরী। কিন্তু খাল খননের নামে ভৈরব পানি উন্নয়ন বোর্ড তাদের মনগড়া ভাবে কাজ করে যাচ্ছে। মানুষের ব্যক্তিগত সম্পত্তির উপর অবৈধভাবে পাউবো খাল খনন করে যাচ্ছে। মানুষ নিরুপায় হয়ে পাউবো’র খাল খননের বিরুদ্ধে ১ মে মানববন্ধন করেছেন। বিভিন্ন জায়গায় গিয়েও এলাকার মানুষ কোন সহযোগীতা পায়নি। ভৈরব পানি উন্নয়ন বোর্ড অবৈধভাবে লেনদেনসহ তাদের কার্যক্রম পরিচালনা করছে।
খনন কাজের তদারকির দায়িত্বে থাকা কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আতিকুল গনি মুঠোফোনে জানান, জনস্বার্থেই খনন কাজটি করা হচ্ছে। সরকারি জায়গায় খাস জমি নির্ধারণ করেই খাল খনন করা হচ্ছে। ভৈরবে খাল খননের ৬০% কাজ প্রায় শেষ। পৌর মেয়র মহোদয় কেন বাধা দিচ্ছেন তা আমি জানি না। পানি উন্নয়ন বোর্ডের সাথে মেয়র মহোদয় কোন রকম যোগাযোগ না করে খনন কাজে বাধা দেয়া ভিত্তিহীন। তিনি আরও জানান, ভৈরবে প্রায় সাড়ে আট কোটি টাকার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, খাল খননের ফলে ভৈরবে কৃষির ব্যাপক প্রসার ঘটবে। আমি উপস্থিত থেকে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা ও ঠিকাদারদের খনন কাজে সরকারি খাস জমি বুঝিয়ে দিয়েছি। কারো ব্যক্তিগত জায়গায় খনন করার কথা না। নদী ও খাল বিল গুলোর নাব্যতা রক্ষা, সেচ সুবিধা বৃদ্ধি, এবং পানি সংরক্ষণ ও জলাবদ্ধতা দূরীকরণ, ভৈরব পৌর শহরের বসবাসকারীদের পয়ঃনিষ্কাশনে সুবিধার জন্য এই খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী বলেন, খাল-বিল ভরাটের কোন নিয়ম নেই। এ বিষয়ে প্রশাসন সোচ্চার রয়েছে। আমাদের অভিযানও অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *