• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

‘মসজিদে উলুধ্বনি হবে’ এটা মিথ্যা হয়ে গেছে — ধর্ম প্রতিমন্ত্রী

বক্তৃতা করছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি -পূর্বকণ্ঠ

‘মসজিদে উলুধ্বনি হবে’
এটা মিথ্যা হয়ে গেছে
                 — ধর্ম প্রতিমন্ত্রী

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী দেশের সকল জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ করে দিচ্ছেন। কাজেই এক সময় যে বলা হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদে উলুধ্বনি হবে, সেটা মিথ্যা হয়ে গেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে প্রথম সংবিধান রচিত হয়, এর চার মূলনীতির অন্যতম ‘ধর্মনিরপেক্ষতা’। আর বঙ্গবন্ধু কন্যার অন্যতম শ্লোগান হচ্ছে, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আলেম সমাজের জন্য বর্তমান সরকারের আর্থিক সহায়তার চিত্র তুলে ধরে বলেন, আড়াই বছর করোনার বিপর্যয় গেছে। এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব অনেকটা স্থবির হয়ে গেছে। তবে আগামী দিনে আলেম সমাজের সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশ্বস্ত করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে ৩ জুন শনিবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি কিশোরগঞ্জ-৪ আসনের এমপি প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ছাড়াও বক্তৃতা করেন উল্লেখিত প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহীন, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান, জিপি বিজয় শংকর রায়, আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহতারিম শিব্বির আহমেদ রশিদ, পাগলা মসজিদের পেশ ইমাম খলিলুর রহমান, শোলাকিয়া ঈদগার প্যানেল ইমাম শোয়াইব বিন আব্দুর রউফ, কালেক্টরেট জামে মসজিদের ইমাম হেলাল উদ্দিন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক প্রণব কুমার সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, অষ্টগ্রাম থানার ওসি মো. মুর্শেদ জামান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি অধ্যাপক চিত্তরঞ্জন সরকার, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাছুম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার কামাল প্রমুখ।
মন্ত্রী তার বক্তৃতায় আরও বলেন, হযরত মোহাম্মদ (সা.) বলেছেন, ‘যারা অন্য ধর্মের ওপর নির্যাতন করে, অন্যের সম্পদ দখল করে, পরকালে আমি তার প্রতিবাদকারী হব’। তিনি বিদায় হজ্বের ভাষণে বলেছেন, ‘তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এর জন্য অনেক জাতি ধ্বংস হয়ে গেছে’। মন্ত্রী বলেছেন, হজ্বযাত্রীদের নিয়ে অনেক হজ্ব এজেন্সি প্রতারণামূলক কাজ করে বা হয়রানি করে। এখন আইন করা হয়েছে। যেসব এজেন্সি এগুলি করবে, তাদেরকে ৫০ লাখ টাকা জরিমানা করা হবে। তিনি উপস্থিত সকলকে গুজবের ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়েছেন এবং আগামী দিনে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐহিত্য বজায় রাখারও আহবান জানিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম ও পেশার প্রায় চারশ প্রতিনিধি অংশ নেন।
দ্বিতীয় পর্বে ‘হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী ইমামদেরকে জুমার খুতবার সময় হাওরের পরিবেশ রক্ষার লক্ষ্যে বয়ান করার জন্য অনুরোধ জানিয়েছেন। হাওরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। কাজেই এ ব্যাপারে সবাইকে সচেতন হবার জন্য মন্ত্রী আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *