• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

বাজিতপুরে প্রকাশ্য দিবালোকে ৩০টি ফলন্ত আম কাঁঠাল গাছ কেটে ফেলল প্রতিপক্ষ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে আম কাঁঠালসহ ৩০টি ফলজ, বনজ গাছ কেটে ফেলল প্রতিপক্ষের লোকজন। গত ৩১ মে সকাল ১১টায় উপজেলার পিরিজপুর ইউনিয়নের মধ্য গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিয়ে ৯ জনকে আসামি করে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী মো. সুলতান মিয়ার স্ত্রী মোছা. শামীমা আক্তার ।
মামলার এজাহারে বলা হয়, আসামিদের সহিত রাস্তা নিয়ে পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন ৯ আসামি ও অজ্ঞাত আরো ৩০ জন বাদীর জমিতে অনাধিকার প্রবেশ করে ৩০টি ফলজ বনজ গাছ কেটে ফেলে। যার মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। এর মধ্যে ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের গাছ আসামিরা নিয়ে যায়।
সরজমিনে গিয়ে দেখা যায়, আম কাঁঠাল ধরা ১০-১২ টি ফলজ গাছসহ ১৫-২০টি বনজ গাছ কাটা। প্রত্যক্ষদর্শীর অনেকে বকুল গংদের গাছ কাটতে দেখেছেন।
পিরিজপুর ইউনিয়ন পরিষদ সদস্য উমর ফারুক বলেন, বকুল কাজালরা উশৃংখল প্রকৃতির লোক। তারা এলাকায় প্রভাব বিস্তার করে চলতে চায়। এত গুলো ফল গাছ কাটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযুক্ত মো. বকুল মিয়া বলেন, আমার ছোট ভাইয়ের ৮-১০টি চারা গাছ তারা কেটে ফেলে। তারপর আমাদের লোক জন তাদের গাছ কাটে। আমি ছিলাম না। আমি এসে তাদেরকে গালা গালি করেছি।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়ে ছিলাম, পুলিশ ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে শুনলাম তারা আদালতে মামলা করেছে। আদালত ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *