• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

হোসেনপুরে এসএসসি পরীক্ষার্থী খুনের মূল আসামি রবিউল গ্রেপ্তার

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী তানভীর খান রিয়াদের মূল হত্যাকারী রবিউল আলমকে পুলিশ গ্রেফতার করেছে। নিহত তানভীর খান রিয়াদ এবছর হোসেনপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পুলিশ জানায়, গত ২৮ মে পারিবারিক কলহের জেরে হোসেনপুর উপজেলার বীর হাজিপুর গ্রামে তানভীর খান রিয়াদ (১৮) উপুর্যুপরি ছুরিকাঘাতে নিহত হন।
নিহতের পিতা মো. স্বপন মিয়া ১২ জনকে আসামি করে হোসেনপুর থানায় মামলা দায়ের করেন।
জানতে চাইলে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় প্রাথমিক ভাবে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে মূল হোতাকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় সাড়াশি অভিযান চালায় পুলিশ। অবশেষে ২ জুন একই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র অটো রিকশা চালক রবিউল আলম (২০) কে ঢাকার পল্লবী থানাধীন কালশী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *