• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী পালিত

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। আজ ৩০ মে বেলা ১২টার দিকে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলমের বাসভবনে শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ভৈরব উপজেলা বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আল মামুন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার জবাব দিয়েছে গাজীপুরবাসী। ভৈরবের আওয়ামী লীগ উন্নয়নের নামে ভৈরবে ছিনতাইয়ের শহরে রূপান্তরিত করেছে। রাষ্ট্রপতির ক্ষমতা কি বুঝিয়ে দিয়ে গেছেন হাওর উন্নয়নের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিন্তু ভৈরবে একজন রাষ্ট্রপতি থাকা সত্ত্বেও চোখে পড়ার মতন ভৈরবের কোন উন্নয়ন হয়নি।
পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহিন বলেন, বর্তমান ভৈরব পৌরসভার মেয়র পৌরসভাকে চালাতে ব্যর্থ। তিনি রাস্তাঘাটের কোন উন্নয়ন করতে পারেন না। নতুন কোন কাজ মন্ত্রণালয় থেকে আনতে পারেন না। বর্তমানে পৌর এলাকায় চুরি, ছিনতাই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ভৈরবের ক্ষমতাশীন দলের নেতৃবৃন্দ ঘুমিয়ে আছেন। তাদের চোখে এসব নজরে আসে না। আমি পৌরসভায় যেসব উন্নয়ন মূলক কাজ করেছি তা আগামী ২০ বছরে কেউ করতে পারবে না। কোটি কোটি টাকার কাজ আমি মন্ত্রণালয় থেকে এনে রাস্তা-ঘাট, ড্রেন নির্মাণ করেছি।
ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে আমরা যে কোন আন্দোলনে সফল হতে পারবো। আজকে আমাদের একটি শোক র‌্যালি ছিল। কিন্তু পুলিশ আমাদের শোকর‌্যালি করতে বাধা দেয়। পরে আমরা ডাক বাংলোতে আলোচনা সভা করতে হচ্ছে। এটি খুবই দুঃখজনক। আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে বেশী বাধার সম্মুখিন হচ্ছি পুলিশ বাহিনী থেকে। পুলিশ জনগণের বন্ধু। কিন্তু তা না হয়ে বর্তমানে পুলিশলীগে পরিণত হয়েছে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, দেশনেত্রী জননেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থ্যতাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *